মানিকগঞ্জে ৪৭২০ বোতল ফেন্সিডিলসহ দু’জন আটক
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২০:৫৬
মানিকগঞ্জ পুলিশ ট্রাক তল্লাসী করে ৪,৭২০ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে পুলিশ সুপার, বিধান ত্রিপুরা জানান, গত বৃহঃস্পতিবার রাতে তাঁর নির্দেশে সদর থানার ওসি মূলজানে চেকপোষ্ট বসিয়ে রাত ৩ টার সময় (মেহেরপুর-ট-১১-০০০৫) ট্রাক থামায়। ট্রাক তল্লাসী করে ৪,৭২০ বোতল ফেন্সিডিল ও ১৫০ ব্যাগ টেল্ক পাউডার উদ্ধারসহ যশোরের ঝিকরগাছার মহিউদ্দিন জামান মিন্টু (৩৩), এবং শার্শার সাগর হোসেন শিপন (২৫) কে আটক করেন। এ ব্যাপারে মানিকগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।