সোনারগাঁওয়ে ভবন তৈরীর অজুহাতে গাছ নিধন

সোনারগাঁওয়ে শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁও জি.আর.ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ চত্বরে নতুন ভবন নির্মাণের জন্য ৫৪টি মেহগনি গাছ বিক্রি করে দিয়েছেন অধ্যক্ষ। গাছ নিধনের ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় এমপি পাল্টা-পাল্টি বক্তব্য দিয়েছেন। এব্যাপারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, কলেজ চত্বরে নতুন ভবন নির্মাণের নামে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ম্যানেজিং কমিটির গুটিকয়েক সদস্যের সঙ্গে যোগসাজশে প্রতিষ্ঠানের ৫৪টি মেহগনি গাছ গত শুক্রবার নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়।