গোবিন্দগঞ্জে ডাকাতের আঘাতে চালক নিহত
গাইবান্ধা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২০:৫৮
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের জুম্মারঘর ৪১ মাইল এলাকায় গতকাল ভোররাতে গণডাকাতি হয়েছে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে আহত ট্রাক ড্রাইভার শাহীন (৪০) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত ট্রাক ড্রাইভার শাহীন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উথোলি গ্রামের শাহজাহান আলীর ছেলে।