ডোমারের ৩ মিডিয়া ব্যক্তিত্বকে সম্মাননা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:৩৪
নীলফামারীর ডোমার উপজেলায় নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিভিন্ন অবদানে ৩ জন সেরা মিডিয়া ব্যক্তিত্বকে সম্মান প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও প্যান বাংলাদেশের সহযোগিতায় সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার্স ইনচার্জ কফিল উদ্দিন, প্যান বাংলাদেশ নীলফামারী ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রকিবুল বাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রাপ্তরা হলেন সেরা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে মোঃ মোজাফ্ফর আলী (দৈনিক ইত্তেফাক ও করতোয়া), রবিউল হক রতন (সাপ্তাহিক বিকোশিত বাংলা) ও আপেল বসুনিয়া (উত্তর বাংলা)।