চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের ভয়ে এলাকাছাড়া একটি পরিবার
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:৩৫
কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সারপাটি গ্রামের সন্ত্রাসীদের ভয়ে সহায় সম্পদ ফেলে এলাকাছাড়া হয়েছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কৃষি খামারে দাবি করা চাঁদা না দেওয়ায় গত ৬ জুন সন্ত্রাসীরা দুই ঘন্টা ধরে বাড়িঘর ও খামার ভাংচুর করে। তাদের বাধা দিতে গিয়ে তহিদা আক্তার ও চাচাতো ভাই আলমগীরসহ কয়েকজনকে আহত হয়। আলমগীর ও তহিদা আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিত্সাধীন রাখা হয়েছে।
এব্যাপারে খামার মালিক পরিবারের পক্ষে তমিজ উদ্দিন আহমেদ বাদী হয়ে গত ১০ জুন কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সারপটি গ্রামের আবুল কালাম, মোরশেদ, রানা, রায়হান, ফরহাদ, শিমুল, মৃদুল, কুলিয়ারা গ্রামের শিমুল, জিহাদ, ইফতেখার, অম্লান, লুদিয়ারা গ্রামের জনি, সনপুর গ্রামের বশির ও বেরলা গ্রামের রুবেলসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা (সিআর- ৪৭০) করেন। আদালত মামলাটি রেকর্ড করার জন্য চৌদ্দগ্রাম থানার ওসিকে নির্দেশ দেন। মামলার বাদী জানিয়েছেন গত শনিবার পর্যন্ত থানা মামলা রেকর্ড করেনি। অপরদিকে অভিযুক্ত সন্ত্রাসীরা তাকে ও স্বাক্ষীদের প্রাণনাশের হুমকি দেয়ায় তাঁরা সহায়-সম্পদ ফেলে এলাকাছাড়া হয়েছেন।