ফুলবাড়ীয়ায় গুটি খেলায় লাখ টাকার মহিষ

ফুলবাড়ীয়া পৌরসভার কাউন্সিলর ছফর আলী বুলু বেশ ক’বছর ধরে আয়োজন করে আসছেন ঐতিহ্যবাহী গুটি খেলা। সোমবার বিকালে পৌরসদরের শুকনো বিলে ৫০ কেজি ওজনের পিতলের গুটি উদ্বোধনী অনুষ্ঠানে পর ছেড়ে দেয়া হয়। গুটি নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে শত শত মানুষের টানাটানি। গুটি খেলে যারা নিয়ে যেতে পারবে তাদের জন্য এবার কেনা হয়েছে লাখ টাকার একটি মহিষ। গুটি খেলাটি কখন শেষ হবে কেউ বলতে পারেনি।