কুড়িগ্রামের ফুলবাড়ীতে হারুন-অর-রশিদ (৮) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর-বড়লই গ্রামে। সে ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, দুই বন্ধু মিলে শেষ বিকালে বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পুকুরের পানিতে গোসল করতে করতে এক পর্যায়ে দুই বন্ধ ডুবে যায়। পড়ে এলাকাবাসী একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও চর-বড়লই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইনুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। কিন্তু দুলাল মিয়ার ছেলে হারুন-অর-রশিদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ব্রিজ আছে সড়ক নেই, দুর্ভোগে এলাকাবাসী
দুজনকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু