নোটিশ বোর্ড
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ১৮:৩৯
অঞ্জন’স
অঞ্জন’স প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে বাজারে নিয়ে এসেছে বিশেষ আয়োজন। এক্ষেত্রে তাদের পোশাকে রং, ডিজাইন, কাটিং প্রত্যেকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশীয় তাঁতের কাপড় নিয়ে অঞ্জন’স বেশি কাজ করে থাকে, এবার তার ব্যতিক্রম নয়। নরসিংদী, টাগাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের তাঁতের কটন, সিল্ক, এন্ডি কটন, এন্ডি সিল্ক, হাফ সিল্ক, মসলিন কাপড় বেশি ব্যবহার করা হয়েছে তাদের পোশাকগুলোতে। রাজশাহী সিল্ক, কটন, এন্ডি সিল্ক, হাফ সিল্ক, মসলিন, তাঁত কটনসহ বিভিন্ন কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কাঁথা স্টিচ, বিভিন্ন ম্যাটারিয়ালের কাজ করা হয়েছে। উত্সবকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি সালোয়ার-কামিজ। এ ছাড়া এই আয়োজনে শার্ট, শাল, হোমটেক্সটাইল, স্যান্ডেল ও উপহার সামগ্রী পাওয়া যাবে।
এসএস ড্রেসল্যান্ড
এসএস ড্রেসল্যান্ড নতুন একটি ফ্যাশনেবল পোশাক মার্কেটে নিয়ে এসেছে, এটি আনস্টিচ থ্রি-পিস। পিওর জর্জেটের আকর্ষণীয় এ থ্রি-পিসটি পাওয়া যাবে এসএস ড্রেসল্যান্ড ইস্টার্ন মল্লিকা, এলিফ্যান্ট রোড, ১/৬২-৬৫ সহ তাদের বিভিন্ন আউটলেটে।
আবর্তন
আবর্তন ঈদে এনেছে খানিকটা লম্বা লেন্থের স্লিমফিট ট্রেন্ডি সালোয়ার-কামিজ। নেক লাইন ও ওড়ানাতে ভেরিয়েশন করা হয়েছে তরুণ প্রজন্মের ফ্যাশন ভাবনা থেকে। ফেব্রিক্স ও পোশাকের রঙে ফেস্টিভমুড ও ডিজাইন ভেরিয়েশন করা হয়েছে গরমে পরার উপযোগী করে। আবর্তনের পাঞ্জাবি ও ছোটদের পোশাকের পাশাপাশি থাকছে মসলিন ও কটন শাড়ির বৈচিত্র্যময় কালেকশনস। ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি প্রাধান্য পেয়েছে শাড়ি বা পোশাকের ক্যানভাসে। পোশাকগুলো পাওয়া যাবে আবর্তনের শুক্রাবাদ, ওয়ারি, মিরপুর ও মালিবাগের শোরুমে।
বিবিআনা
আরব স্থাপত্যের স্তম্ভের অলঙ্করণের অনুপ্রেরণায় বিবিআনায় এবারের ঈদ কালেকশনের সব পোশাকের অলংকরণ করা হয়েছে। এ ছাড়া সারা বছর ধরে যে পোশাকগুলোর চাহিদা ছিল ব্যাপক সেই পোশাকগুলোকে ভিন্ন রঙে ভিন্ন আঙ্গিকে নতুনভাবে তৈরি করা হয়েছে ঈদ উপলক্ষে। বেশিরভাগ পোশাকে রয়েছে সুতি, ভয়েল, তাঁতের চেক, স্ট্রাইপ, ডোবি ও জ্যাকার্ড ডিজাইন।
বিবর্তন
ঈদকে সামনে রেখে বিবর্তন বুটিকস তাদের শোরুমগুলো সাজিয়েছে উত্সবধর্মী পোশাক দিয়ে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, নীল, গোলাপি, হলুদ, কমলা, সবুজ, আকাশী প্রভৃতি রং। পাওয়া যাবে ধানমন্ডি, মালিবাগ, ওয়ারীসহ এর সকল শোরুমে।
ব্রাদার্স ফার্নিচার
ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারে বিজনেস প্রমোশন ক্যাম্পেইন শুরু করেছে ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচার। ব্রাদার্স ফার্নিচার এই বিক্রয় কার্যক্রমে যেকোনো মূল্যের ফার্নিচার অর্ডার করলে ক্রেতারা নিশ্চিত পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া ফার্নিচারের উপর সর্বোচ্চ ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এ অফার চলবে চাঁদ রাত পর্যন্ত।
ইজি ফ্যাশন
ঈদকে সামনে রেখে ইজি সেজেছে নতুন সাজে। এবারের ঈদে ইজি সকল শো-রুম সেজেছে নতুন সব ডিজাইনের পোশাকে। পোশাকগুলো পাওয়া যাবে ইজির সকল শোরুমে।
ফখরুদ্দির রেস্টুরেন্ট
পবিত্র রমজানের পবিত্রতা আর ভেজালমুক্ত সুস্বাদু বাহারি ইফতারের পসরা সাজিয়েছে ফখরুদ্দিন রেস্টুরেন্ট। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ও রমজানে রোজাদার মুসলমানদের জন্য কমমূল্যে প্যাকেজ আকারে ইফতারের বক্স সাজিয়েছে তারা। পাওয়া যাবে—কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তেহারি, ফিরনি, জিলাপি, দইবড়া, চিকেন রোস্ট, চিকেন ললি, খাসির লেগ, জালি কাবাব, মুঠিয়া কাবাব, শিক কাবাব, ভেজিটেবল রোল, বাসমতির জর্দ্দা, চিকেন বটি কাবাব, চিকেন গ্রিল, চিকেন ভুনা এবং কোমল পানীয়সহ মজাদার ইফতার পাওয়া যাবে তাদের সকল শাখায়।
ময়ূরী
দেশীয় শাড়ির প্রতিষ্ঠান ময়ূরী এই ঈদে হাজির হয়েছে সুতি, সিল্ক, মসলিন, জামদানি, কাতান ও বেনারসি শাড়ি নিয়ে। এসব শাড়ির নকশা করা হয়েছে চুমকি, অ্যাপ্লিক, সুই-সুতার সেলাই, এমব্রয়ডারিসহ বিভিন্ন প্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে।
মেঘ
বড়দের পাশাপাশি মেঘ ঈদে ছোটদের জন্যও এনেছে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, থ্রি-পিস ও টপস।
নিখুঁত বাংলাদেশ
বড়দের পাশাপাশি নিখুঁত বাংলাদেশ শিশুদের জন্য এনেছে থ্রি-পিস ও ফতুয়া। পাওয়া যাচ্ছে এর শোরুমগুলোতে।
গ্রামীণ মেলা
টাঙ্গাইলের লাবলু-বাবলুর ডিজাইন করা তাঁতের শাড়ি এসেছে গ্রামীণ মেলায়। এ ছাড়াও গ্রামীণ মেলায় রয়েছে ঈদের থ্রি-পিস, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ও শিশুদের পোশাক।
মেনস্ ওয়ার্ল্ড
মেনস্ ওয়ার্ল্ড ঈদ উপলক্ষে সেজেছে নতুন সাজে। ঈদকে সামনে রেখে মেনস ওয়ার্ল্ড ছেলেদের জন্য এনেছে ক্যাজুয়াল ও এক্সক্লুসিভ পাঞ্জাবি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, ফরমাল প্যান্ট ও টি-শার্ট। প্রতিটি পোশাকে ব্যবহার করা হয়েছে ১০০% কটন কাপড়। আর পাঞ্জাবিগুলোতে করা হয়েছে কারচুপির কাজ। কালার কম্বিনেশনের মাধ্যমে ক্যাজুয়াল শার্টগুলোতে নিখুঁত ডিজাইন ফুটে তোলা হয়েছে। এ ছাড়া মেনস ওয়ার্ল্ডের প্রতিটি শো-রুম পাওয়া যাবে ছেলেদের টাই, বেল্ট, মানিব্যাগসহ নানা ধরনের এক্সেসরিজ।
বাসন্তী
ঈদে বাসন্তী এনেছে চমকপ্রদ ডিজানইনের সব পোশাক। সালোয়ার কামিজ, ফতুয়া ও ছেলেদের শর্ট পাঞ্জাবি, ফতুয়া, শাড়িগুলোতে আছে বৈচিত্র্যময় ডিজাইন আর আরামদায়ক কাপড়ের ব্যবহার। যা এ সময়ের উপযোগী। আর বরাবরের মতো বাচ্চাদের জন্যও আছে ভিন্ন ভিন্ন কালেকশন। এ ছাড়া বাসন্তী খুচরা বিক্রির পাশাপাশি হোলসেলও করছে।
ওজি
ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ফ্যাশন হাউস ওজি। অফ হোয়াইট, সাদা, অ্যাশের মতো হালকা জমিনে মেরুন, লাল, সবুজ, নীল, ব্রাউন বিভিন্ন উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে ওজির শাড়িতে। সুতি, এন্ডি ও সিল্ক কাপড়ে মেয়েদের টপস এবং সালোয়ার-কামিজের পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু ডিজাইনের এক্সক্লুসিভ পাঞ্জাবি। ওজি’র নিজস্ব আউটলেটে পাওয়া যাবে পোশাকগুলো।
প্লাস পয়েন্ট
ঈদকে সামনে রেখে মেনজ কালেকশনের বৈচিত্র্য নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড প্লাস পয়েন্ট। থ্রি কোয়ার্টার থেকে ফুলস্লিভ, ফরমাল বা ক্যাজুয়াল কিছুই বাদ যাচ্ছে না এই আউটলাইনে। মূলত ফিটিং এবং প্যাটার্ন স্বাতন্ত্র্য থাকছে শার্ট, পাঞ্জাবি এবং প্যান্টে।
রাজ শাড়ি
এই ঈদে রাজ টেক্সটাইল নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের নানা ধরনের শাড়ি। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, রূপগঞ্জ থেকে নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি শাড়িতে করা হয়েছে তাঁতের বুননের নকশা ও থান শাড়িতে বিভিন্ন ধরনের হাতের কাজ। এখানে শাড়ি ছাড়াও পাওয়া যাচ্ছে সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টিশার্ট ও শার্ট।
রঙ
ঈদ প্রচণ্ড গরমের পর পরই বর্ষার মধ্যে হওয়ায়, ‘রঙ’ বর্ষার বৈশিষ্ট্যকে ধারণ করে সাজিয়েছে এবারের ঈদ আয়োজন। এ জন্য সুুতি কাপড় প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া উত্সবে অনেকেই জমকালো পোশাক পছন্দ করে সেক্ষেত্রে ক্রেতাসাধারণের চাহিদা অনুসারে এন্ডি, এন্ডি সিল্ক, সিল্ক, জামদানি, মসলিন, রেশমী কটন, ডুপিয়ান কাপড়ের পোশাকে, সাধারণ ও ভরাট নকশার সূক্ষ্ম কাজ করা হয়েছে।
রাংতা
ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস রাংতায় এসেছে শাড়ি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট এবং পাঞ্জাবি। দেশি তাঁতের কাপড়ে বিভিন্ন প্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে শাহানাজ খান এসব পোশাকের নকশা করেছেন।
টপম্যান
ঈদকে সামনে রেখে তরুণ প্রজন্মের ফ্যাশন ও চাহিদা বিবেচনা করে টপম্যান তাদের হাউসে নিয়ে এসেছে বর্তমান সময়ের আলোচিত ডিজাইন শার্ট। ঈদ উপযোগী নতুন সব রং ও পিওর কটনের ডিজাইনের শার্ট নিয়ে টপম্যানের বিশাল সমাহার সাজানো হয়েছে।
ডিজাইন রুটস
ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস ডিজাইন রুটস্ এনেছে নতুন নতুন পোশাক।
শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ছেলেমেয়েদের পাঞ্জাবি, শার্ট।
এসব পোশাকে দেশি কাপড় ব্যবহার করা হয়েছে। এবং ডিজাইনও করা হয়েছে দেশীয় ঢঙে।
মনে মন্টুর শাড়ি
এবারের ঈদ উপলক্ষে টাঙ্গাইলের তাঁতি ও ডিজাইনার মনে মন্টু বসাক বেশকিছু নতুন ডিজাইন নিয়ে এসেছেন। বিশেষ করে টিয়া-লাল, কালো-লাল, হলুদ,-লাল, সাদা-কালো বেগুনী-সাদা রঙের সম্বন্বয়ে শাড়িগুলো পাওয়া যাবে টাঙ্গাইলের শো-রুমে।
শৈল্পিক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফ্যাশন হাউস শৈল্পিক সব পোশাকে সম্পূর্ণ ভিন্নতা নিয়ে ক্রেতাদের জন্য সংগ্রহ সাজিয়েছে। পোশাকগুলোতে বাঙালিয়ানার পাশাপাশি ওয়েস্টার্ন প্যাটার্ন উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া সকল পোশাকের কাটিংয়ে থাকছে বৈচিত্র্য। প্যাটার্নধর্মী পোশাকগুলোতে বেশি গুরুত্ব দিয়ে বাঙালিয়ানার কাজকে ফুটিয়ে তোলা হয়েছে।
গৃহসুখন
মহিলাদের আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করতেই গৃহসুখন নিয়ে এসেছে নতুন আঙ্গিকের কিছু প্রশিক্ষণ কর্মসূচি। এ ছাড়া আছে রান্নার বিভিন্ন ধরনের কোর্স, জ্যাম জেলি আচার, ভেজিটেবল কাভিং, মেশিন এমব্রয়ডারি ও ব্লক, বাটিক ও কারচুপি কোর্স। এবারের রমজান উপলক্ষে আগস্টের দুই তারিখ পর্যন্ত রয়েছে ৫০% ছাড়। যোগাযোগ ০১১৯৯০৭৫৫৬৯
জুরাইনে ইস্ট ওয়ে
সম্প্রতি ঢাকায় জুরাইন বিক্রমপুর প্লাজায় ইস্ট ওয়ে ফ্যাশন হাউসের দশম শাখা উদ্বোধন করা হলো। ফ্যাশন সচেতন ছেলেদের জন্য ঈদকে সামনে রেখে এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন পোশাকে সাজিয়ে তুলেছে জুরাইনের এই শাখাটিকে। ঈদ উপলক্ষে নামিদামি ব্র্যান্ডের পাঞ্জাবি পাওয়া যাবে এখানে।
প্রাণ লাচ্ছি-চ্যানেল আই ইফতার মেলা
ঐতিহ্যবাহী ইফতার নিয়ে প্রাণ লাচ্ছি-চ্যানেল আই ইফতার মেলা অনুুষ্ঠিত হতে যাচ্ছে। চারটি খ্যাতনামা হোটেল এবং তেরটি ব্যক্তি পরিচালিত রান্নাঘর এবং তিনজন বিশিষ্ট ইফতার প্রস্তুতকারী ব্যক্তি অংশ নিচ্ছে এ মেলায়। মোট আশিটি রেসিপির ইফতার প্রদর্শন করা হবে এই মেলায়। আগামী শনিবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি চলবে। বিশিষ্ট রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর তত্ত্বাবধানে মেলার আয়োজক চ্যানেল আই ও টাইটেল স্পন্সর দেশের অন্যতম প্রক্রিয়াজাত খাদ্যের ব্র্যান্ড ‘প্রাণ’-এর লাচ্ছি। চ্যানেল আই এই মেলাটি সরাসরি সম্প্রচার করবে। মেলাটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য।
রিলুসে
সম্প্রতি বনানীতে নিজস্ব আউটলেটে পারটেক্স স্টার গ্রুপের ফ্যাশন ব্র্যান্ড রিলুসের উদ্বোধন হয়। মডেল আদিল হোসেন নবেল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেটটি উদ্বোধন করেন। রিলুসের আছে নিজস্ব ইনহাউস ডিজাইনারের দল যাদের মাধ্যমে রিলুসে অফার করবে নতুন এথনিক স্টাইলিস কাপড়ের সমারোহ (পুরুষ, মহিলা) সালোয়ার-কামিজ, জিন্স, পাঞ্জাবি, শার্ট, টি-শার্টসহ বিভিন্ন রকমের পরিধান। একই দিনে রিলুসের পান্থপথ শাখা উদ্বোধন করা হয়। বনানী শাখার মতো সেখানেও আছে আধুনিক স্টাইলিস পণ্যের সমারহ।
ডিইউপিএস-এর প্রশিক্ষণ
আগামী ১৬ আগস্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি ২৯তম বেসিক ফটোগ্রাফিক ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। ২ মাসের এই ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে ৬টা, ২১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। যোগাযোগ :ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন :০১১৯৭২৬০৫৫২-৪।
আরশিনগর
মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর। তাই এবারের ঈদে ফ্যাশন হাউস আরশিনগর নতুন রূপে সেজেছে। ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনে আরশিনগরের বাহারি কালেকশনে রয়েছে পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজসহ বাচ্চাদের নানারকম ডিজাইনের পোশাক।
‘ব্র্যাক চিকেন-সাপ্তাহিক ২০০০ হোম শেফ ২০১৩’
‘ব্র্যাক চিকেন-সাপ্তাহিক ২০০০ হোম শেফ ২০১৩’ স্পেশাল ইফতার ও ঈদ রেসিপি প্রতিযোগিতা সম্প্রতি দি ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হলো। ‘ব্র্যাক চিকেন-সাপ্তাহিক ২০০০-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো চিকেন ফ্রোজেন আইটেমস দিয়ে রেসিপি তৈরি প্রতিযোগিতার আয়োজনে করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দুটি বিভাগে দশজন করে মোট বিশজন প্রতিযোগী। প্রতিযোগীরা ব্র্যাক চিকেন ফ্রোজেন আইটেমসের উপর তাদের রান্না পরিবেশন করেন। দুটি বিভাগে তিনজন করে মোট ছয়জনকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী প্রতিযোগী ও রন্ধন বিচারকদের রেসিপি নিয়ে একটি বুকলেট তৈরি হবে এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর রেসিপি সাপ্তাহিক ২০০০-এ ছাপা হবে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারসহ প্রত্যেক প্রতিযোগীদের ব্র্যাক চিকেন ও সাপ্তাহিক ২০০০-এর পক্ষ থেকে নগদ অর্থ এবং সনদপত্র দেওয়া হয়।
ম্যান্স অপশনে ছাড়
ম্যান্স অপশনে ঈদ অফারে বিশেষ ৪টি প্যাকেজে রয়েছে ছেলেদের সব ধরনের রূপচর্চার সুবিধা। যোগাযোগ :ম্যান্স অপশন, অর্কিড প্লাজা ২য় তলা, বাড়ি-২, রোড-২৮, পুরাতন ধানমন্ডি, ঢাকা। ফোন :০১৭১১৩১২৭২৮।
সেগুন ফার্নিচার ওয়ার্ল্ড
সেগুন ফার্নিচার ওয়ার্ল্ড সেগুন গ্রুপের একটি প্রতিষ্ঠান ফ্যাশন ডিজাইনার আসমা শামস লিপি’র সাথে সম্প্রতি একটি ফ্যাশান শো করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইশরাতুননেসা কাদের। মডেল হিসেবে ছিলেন, মিম, ফারিয়া, সুসমিতা, আবিলা, নিধা, নির্ঝর এবং সুনাইরা। শো-স্টপার হিসেবে ছিলেন সুসমিতা এবং কোরিওগ্রাফার রুপম। ফ্যাশান শো’তে ঈদুল ফিতর উপলক্ষে ৫০টি পোশাকের ব্যবস্থা করেছিলেন আসমা সামস লিপি।