বরিশালে যুবদল কর্মীর হাত কর্তন

মহানগর যুবদলের সদস্য ও বরিশাল ক্লাবের কর্মী মাইনুল ইসলাম হেলালকে কুপিয়ে তার হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। গত রবিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিঠু দলবল নিয়ে তাকে নগরীর সার্কিট হাউজের সামনে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় হেলালকে প্রথমে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার হেলাল নগরীর নিউ সার্কুলার রোড এলাকার বাসিন্দা। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিঠুকে গত জানুয়ারিতে হেলাল আদালত এলাকায় কুপিয়ে জখম করে। ঘটনাস্থল পরির্দশন করে এডিসি ইত্তেফাককে জানান, আহত হেলাল শুধু মিঠুর নাম বলতে পেরেছে। মিঠুসহ হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। বরিশালে সরকারি সারসহ ইউপি মেম্বার আটক মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারি সার ক্রয়-বিক্রয়ের অভিযোগে ইউপি মেম্বারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে এ সময় ১৫ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়। মেহেন্দিগঞ্জ থানার ওসি জানান, গতকাল সোমবার উপজেলার উলানিয়া জাদুয়া এলাকা থেকে উলানিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বর জলিল বেপারী ও কালিগঞ্জ বন্দরের ব্যবসায়ী ফারুক মীরকে আটক করা হয়। স্থানীয়রা একটি ট্রলারসহ ওই দুই জনকে আটকে রেখে পুলিশের কাছে খবর দেয়। পরে পুলিশ এসে ওই দুই জনকে আটক করে।