চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

চীনের গানসু প্রদেশে গত সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরো আট শতাধিক লোক। গত সোমবার সকালে গানসু প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। এতে সবচে বেশি ক্ষতি হয় ডিংশি শহর। সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধার কর্মীরা কাজ করছে আহতদের উদ্ধারের জন্য। ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে। মূল ভূমিকম্পের পর ৪২২ বার কম্পন অনুভূত হয়। এর মধ্যে একটির মাত্রা রিখটার স্কেলে পাঁচের বেশি। ভূমিধসে ও কাদার মধ্যে আটকে পড়াদের উদ্ধারের জন্য উদ্ধারকারীরা চেষ্টা চালাচ্ছে। গত সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় গানসু প্রদেশের রাজধানী ল্যানঝউ থেকে ১৭০ কিলোমিটার দূরে মিনজিয়ান ও ঝ্যাংজিয়ান জেলায় ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৯৮ ছিল বলে জানিয়েছে।