জয় এবং মৃত্যু
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২৩:২৮
যে কোনো খেলা কিংবা প্রতিযোগিতায় সবাই জয়লাভ করতে চায়। কেউই চায় না মরতে। কারণ বেশিরভাগ মানুষের কাছে মৃত্যুর চেয়ে হার ভালো। তবে এমন কিছু প্রতিযোগিতা আছে যাতে বেশি কিছু করলে মৃত্যুর আশঙ্কা আপনাআপনিই বেড়ে যায়। সেরকমই একটি প্রতিযোগিতা বিয়ার পানের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় জয়লাভের আশা করা মানে মৃত্যুর দিকে নিজেকে নিয়ে যাওয়া। আর এ ধরনের এক ঘটনার সম্মুখীন হয়েছে স্পেনের এক ব্যক্তি। খবর ইউপিআই ডটকমের।
গত বুধবার স্পেনের মুরসিয়া জেলার গি ওয়াই ট্রুয়ালসে ২০ মিনিটে কে কত লিটার বিয়ার পান করতে পারে সেই প্রতিযোগিতা হয়। জ্যাকুইন আলকারাজ গ্রাসিয়া নামের এক ব্যক্তি এ প্রতিযোগিতায় অংশ নেয়। সে ২০ মিনিটে ৬ লিটার বিয়ার পান করে। বার্ষিক এই প্রতিযোগিতায় সে বিজয়ী হয়। বিজয়ী ঘোষণার পর সে বমি করতে থাকে অবিরাম। হাসপাতালের জরুরি বিভাগে খবর দেয়া হয় এবং ডাক্তাররাও আসেন; কিন্তু এর মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ডাক্তাররা জানান, সে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে এটা হয়তো সত্যি না। কারণ সত্যিটা প্রকাশ করা হচ্ছে না। অতিরিক্ত বিয়ার পানের কারণেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই প্রতিযোগিতা আর অনুষ্ঠিত হবে না বলে এমনটা জানিয়েছেন আয়োজকরা। গত ১৫ বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।