তালেবান ক্ষমতা কুক্ষিগত করবে না:মোল্লা ওমর

আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমর বলেছেন, আগামী বছর বিদেশি সেনারা চলে যাওয়ার পর তার যোদ্ধারা একচেটিয়াভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে না। “ইসলামিক নীতির ভিত্তিতে আফগানবাসীদের সঙ্গে সমঝোতার মধ্যদিয়ে সবার অংশগ্রহণে তালেবানরা সরকার গঠনের চেষ্টা করবে”। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার এক বিবৃতিতে মোল্লা একথা বলেন। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ও বাসস’র। আফগানিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সম্পর্কে অবজ্ঞাভরে তিনি বলেন,“২০১৪ সালে নির্বাচনের নামে ধোঁকাবাজি নাটকের আয়োজন করা হয়েছে। আফগানিস্তানের ধার্মিক জনগণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তারা এ নির্বাচনে অংশগ্রহণও করবে না”। আর তাই এ নির্বাচনকে ‘স্রেফ সময়ের অপচয়’ বলে অভিহিত করেন মোল্লা। ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসনের পতনের পর পর থেকেই মোল্লা ওমর আত্মগোপন করে আছেন। তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে ১ কোটি ডলার।