হুমকি নয়, আলোচনায় আসুন :রুহানি

পশ্চিমাদেরকে হুমকির ভাষা ছেড়ে আলোচনার মধ্যদিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে রুহানি সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সমপ্রদায়ের সঙ্গে ‘আন্তরিক ও বাস্তবসম্মত’ আলোচনার ডাক দেন। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। পশ্চিমাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে আন্তরিকভাবে দৃঢ়প্রত্যয় প্রকাশ করে তিনি।