তুর্কি সীমান্তে বিমান বন্দর দখল করেছে সিরীয় বিদ্রোহীরা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২০:২০
সিরিয়ার তুর্কি সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের দখল নিয়েছে দেশটির বিদ্রোহীরা। এতে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর উত্তরের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ পথের ওপর বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আরো বেড়েছে। সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা মঙ্গলবার এ খবর জানিয়েছেন। আলেপ্পো থেকে তুরস্কের গাজিআন্তেপ শহরে যাওয়ার পথে অবস্থিত এই মিন্নিগ মিলিটারি বিমানবন্দর। আট মাস অবরোধ করে রাখার পর বিদ্রোহীরা এটি দখলে নেয়।
সিরিয়ার কেন্দ্রীয় এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর কাছে একের পর এক পরাজয়ের পর এ জয়ে উজ্জীবিত হয়ে উঠেছে বিদ্রোহীরা। বিমানবন্দর দখলের এই অভিযানে অংশ নেয়া নবম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, “বিমানবন্দরটি পুরোপুরি মুক্ত করা হয়েছে।