অজগরের পেটে দুই শিশু, একই কফিনে সমাহিত

কানাডায় চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি অজগরের পেটে যাওয়া দুই শিশুকে শনিবার একই কফিনে করে সমাহিত করা হয়েছে। কোনর (৬) ও নোয়াহ্ বার্থির (৪) শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ১০০ লোক অংশ নেয়। সোমবার নিউ বার্নসউইক প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর ক্যাম্পবেলটনের একটি অ্যাপার্টমেন্টে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। অ্যাপার্টমেন্টের নিচে পোষা প্রাণীর একটি দোকান রয়েছে। শহরের সেন্ট টমাস অ্যাকুইনাস গীর্জায় এই দুই শিশুর শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে অজগরটি সম্ভবত তার খাঁচা থেকে বেরিয়ে ভেন্টিলেটরের ফাঁক গলে বাচ্চাদের শোবার ঘরে প্রবেশ করে। তাদের মা সিদ্ধান্ত নেন যে তাদের একই কফিনে সমাহিত করা উচিত।