আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু

আফগানিস্তানে রাজধানী কাবুলের উত্তরে সোমালি এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি। ভেসে গেছে বেশকিছু ঘর-বাড়ি।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কর্মকর্তারা রবিবার জানান, শনিবার কয়েকঘণ্টার প্রচণ্ড বৃষ্টিপাতের পর এ বন্যা দেখা দেয়। ঈদ উপলক্ষে এ সময় অনেকেই তাদের আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে গিয়েছিল। মারা যাওয়াদের ৬ জনই শিশু বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাঈদ ইকরামুদ্দিন জালাল।