কাশ্মীরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় আবার গুলি

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ব্রিজেশ পান্ডে এ ব্যাপারে বলেন, সেনাবাহিনী বুধবার পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ভারতীয় সেনাদের গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের। ৬ অগাস্টে পাকিস্তানি সেনাদের গুলিতে সীমান্ত এলাকায় ৫ ভারতীয় সেনা নিহতের পর এটিই প্রথম জঙ্গি অনুপ্রবেশের ঘটনা।