ইরাকে ভয়াবহ জোড়া বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত আহত ২৬

ইরাকে রাস্তার পাশে পেতে রাখা জোড়া বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৬ জন। বুধবার দেশটির বাকুবা শহরে এ ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। রাজধানী বাগদাদের ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বে বাকুবা শহরের কেন্দ্রে অবস্থিত একটি ক্যাফে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। এরপর একই শহরের বাণিজ্যিক ও ব্যস্ততম রাস্তায় অবস্থিত আরেকটি আইসক্রিমের দোকানের সামনে বিস্ফোরণ ঘটে।