সংবাদ কণিকা

টরেন্টো চলচ্চিত্র উত্সব আগামী ৫ সেপ্টেম্বর কানাডার টরেন্টোতে শুরু হচ্ছে ‘টরেন্টো চলচ্চিত্র উত্সব’। যা চলবে টানা ১১ দিন ধরে। এবারের উত্সবে মুক্তি পাচ্ছে বিশ্বের ১৪৬টি ছবি। তাই এ বছরও চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টি থাকবে এর দিকে। অস্কারের জন্য হয়ত এখানেই তারা বেছে নিতে পারবেন একটি ছবি।— রয়টার্স বয়ফ্রেন্ড ট্র্যাকার ছেলেবন্ধু কখন কোথায় যায়? কার সঙ্গে কি আলাপ করে? কিংবা কে তাকে কি ম্যাসেজ পাঠায়? এসব তথ্য গোপনে জানতে অনেকে ব্যবহার করছেন ‘বয়ফ্রেন্ড ট্র্যাকার’ অ্যাপ। নির্মাতা মাথিয়ুস গ্রিজোর দেয়া তথ্য অনুযায়ী, মাত্র দু’মাস আগে প্রকাশ করা হয় অ্যাপটি। আর এরই মধ্যে পঞ্চাশ হাজারের মতো মানুষ সেটি ব্যবহার শুরু করেছে।— এপি দেউলিয়া হচ্ছে না কোডাক কোডাক ছোট একটি ডিজিটাল-ইমেজিং কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে দেউলিয়াত্ব থেকে বের হয়ে আসার পরিকল্পনা করেছে। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটি একসময় ফটোগ্রাফি এবং ক্যামেরার পথপ্রদর্শক ছিল। কিন্তু ২০১২ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি দেউলিয়া ঘোষণার আবেদন করে। তবে আদালতের রায় কোডাকের পক্ষে যাওয়ায় প্রতিষ্ঠানটি এখন বেশ দ্রুত দেউলিয়া অবস্থা অতিক্রম করতে পারবে।— রয়টার্স ট্রাফিক জ্যামের খবর গুগল ম্যাপস এখন থেকে চালকদের ট্রাফিক জ্যাম সম্পর্কেও আগেই তথ্য দিতে পারবে। আগেই ট্রাফিক জ্যামের তথ্য পাওয়ার ফলে রক্ষা পাবে চালকের মূল্যবান সময়। সমপ্রতি সার্চ জায়ান্ট গুগল তাদের ম্যাপিং সেবার মোবাইল অ্যাপে নতুন এ প্রযুক্তিটি যোগ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।— সিএনএন