পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা থেকে সরে যাবে না ইরান :পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারাফি বলেছেন,পরমাণু বোমা আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হলেও আমরা এর অধিকার থেকে সরে দাঁড়াবো না। কেননা দেশের জনগণ নিজেদের সে অধিকার থেকে বঞ্চিত করবে না। শুক্রবার সাংবাদিকদের কাছে দেয়া এক মন্তব্যে তিনি এ কথা বলেন। -খবর ডন ডটকমের। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরমাণু বোমা থাকা আমাদের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে আমি এটুকু বলতে চাই যে এটি আমাদের নিরাপত্তা শংকার কারণ হলেও ইরানিরা তাদের এ অধিকার ছাড়বে না। তিনি বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দেব যে, ইরান কারো কাছে হুমকির কারণ নয়। বরং ইহুদিরাই আমাদের কাছে একমাত্র হুমকির কারণ। তিনি বলেন, তাদের শাসনই আমাদের মাথাব্যথার কারণ। ইসরাইল প্রসঙ্গে ফারস নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য সমপ্রতি এক মার্কিন রিপোর্টে বলা হয়েছিল যে, ইরান যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম উত্পাদনে সক্ষম। এতে করে ২০১৪ সাল নাগাদ তারা পরমাণু বোমা বানাতে সক্ষম হবে।