ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:২৮
দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুন যশমাইট পার্কের কাছাকাছি পৌঁছে যাওয়ায় পর্যটকরা সরে যেতে বাধ্য হয়েছে। ৪৩০ বর্গকিলোমিটর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। শুক্রবার যশমাইট ন্যাশনাল পার্কের আশেপাশের এলাকাগুলো থেকে মানুষজনকে সরে যেতে বলা হয়। পশ্চিম সিয়েরা নেভাদার পাহাড়ের ঢালগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে। ক্যাম্পাসের বাইরে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ধোঁয়ার কারণে যাদের শ্বাসকষ্ট আছে তাদের সতর্ক করা হয়েছে।