মেক্সিকোতে আঘাত হানছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফার্নান্দো
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৩, ২১:০৩
মেক্সিকো উপসাগরে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নেয়া ফার্নান্দো দেশটির উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে আঘাত হানতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টির প্রভাবে ভেরাক্রুজ ও পার্শ্ববর্তী তাবাস্কো ও তামাউলিপাস রাজ্যে ভারি বর্ষণ, ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউ হতে পারে।
ভেরাক্রুজের গভর্নর জেভিয়ার দুয়ার্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সোমবার রাজ্যের সকল স্কুল বন্ধ ঘোষণা করেছেন।