কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় ১৪ সৈন্য নিহত

কলম্বিয়ায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর ফার্ক ও ইএলএন বিদ্রোহীদের অতর্কিত হামলায় ১৪ সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় দুই গেরিলা নিহত হয়েছে। সেনাবাহিনীর কমান্ডার জুয়ান পাবলো রডরিগুয়েজ বলেন, রেভোল্যুশনারি আর্মি ফোর্স অব কলম্বিয়া (ফার্ক) ও ন্যাশনাল লিবারেশন আর্মি (এনএলএন)-এর সদস্যরা এই হামলায় বোমা ও গ্রেনেড ব্যবহার করে। কর্মকর্তারা সোমবার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর ঘোষণা দেয়ার পরপরই শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়।