বাগদাদে বোমা হামলায় নিহত ৮৬ আহত ২০০

ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন এলাকায় বোমা হামলায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে। বুধবার এসব হামলায় আরো ২০০ জন আহত হয় বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। কারা এই হামলা চালিয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে আল কায়েদার ইরাক শাখা ইসলামিক স্টেট অব ইরাক ও অন্যান্য সুন্নি ইসলামী গোষ্ঠী ইরাকের সামপ্রতিক হামলাগুলো চালাচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। রাজধানী বাগদাদসহ ইরাকে শিয়া নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে সহিংস প্রতিক্রিয়া দেখাচ্ছে সুন্নিরা।