আফগানিস্তানে ন্যাটো ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত সাত
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২০:৫৬
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে ন্যাটো ঘাঁটিতে তালেবানের হামলায় অন্ততপক্ষে চার পুলিশ সদস্যসহ ৭ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। গত বুধবার তারা ঐ ঘাঁটিতে দুটি আত্মঘাতী বোমা হামলা চালায়। এসময় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়।— খবর সিনহুয়ার