আফগানিস্তানে বোমা হামলায় গভর্নর নিহত
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২১:৩৪
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় জেলা গভর্নরসহ অন্ততপক্ষে আটজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ হামলার ঘটনায় গভর্নরের দু’জন দেহরক্ষী নিহত হয় এবং আহত হয় আরো ১১ জন। সরকারি কর্তৃপক্ষ একথা জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উপজাতিদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এক নেতার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে আরচি জেলার ঐ গভর্নর। তারা যখন মসজিদে নামাজ পড়ছিল তখন একটি বোমার বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই আটজন মারা যায়। এ ঘটনায় আরো ১১ জন বেসামরিক লোকজন আহত হয়েছে।