বন্দী নাগরিকের মুক্তির জন্য পিয়ংইয়ং যাচ্ছেন মার্কিন দূত

উত্তর কোরিয়ায় বন্দী যুক্তরাষ্ট্রের একজন নাগরিককে মুক্তি দেয়ার অনুরোধ জানাতে সেদেশে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রবার্ট কিং। তিনি মানবিক কারণে কেনেথ বেকে মুক্তি দেয়ার অনুরোধ জানাবেন। কোরিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক কেনেথ বেকে গত মে মাসে উত্তর কোরিয়ার সরকার পতনের ষড়যন্ত্র করার অভিযোগে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। কিং দুইদিন উত্তর কোরিয়ায় অবস্থান করবেন। তিনি বলেন, বে অসুস্থ,তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০১২ সালের নভেম্বরে চীন সীমান্তে উত্তর কোরিয়ার রেসন শহর থেকে কেনেথ বেকে গ্রেপ্তার করা হয়।