সন্তান জন্মের পর প্রথম প্রকাশ্যে কেট মিডলটন
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২১:৫০
ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন সন্তান জন্মদানের পর গত শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন। পাঁচ সপ্তাহ আগে তিনি এক ছেলে সন্তানের জন্ম দেন। শুক্রবার অ্যাংলেসির ওয়েলস দ্বীপের এক ক্রীড়া অনুষ্ঠানে উইলিয়াম সস্ত্রীক অংশ নেন। তবে এ সময়ে তাদের সঙ্গে সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স জর্জকে দেখা যায়নি।
সন্তানকে তার নানী ক্যারল মিডলটনের কাছে রেখে কেট ঐ অনুষ্ঠানে অংশ নেন বলে জানা গেছে। অনুষ্ঠানে আসা কেটের পরণে ছিল কালো জিন্স ও হালকা সবুজ জ্যাকেট। তার লম্বা সোনালী চুল ছিল খোলা। তাকে খুব উজ্জ্বল ও সুন্দর দেখাচ্ছিল। উইলিয়াম পেশাগত কাজে গত তিন বছর ধরে অ্যাংলেসি রয়েছেন। এ দম্পতি চলতি মাসে অ্যাংলেসি ত্যাগ করবেন। খুব সম্ভবত তারা লন্ডন ফিরে যাবেন।