ভারতের প্রথম প্রতিরক্ষা উপগ্রহ উেক্ষপণ

শুধু সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রথম কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করেছে ভারত। নিরাপত্তা ও প্রতিরক্ষা গোয়েন্দা পর্যবেক্ষণে জিএসএটি-সেভেন নামের উপগ্রহটি ব্যবহূত হবে বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা। শুক্রবার ভোরে দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গিয়ানা থেকে উপগ্রহটি উেক্ষপণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা’র (আইএসআরও) তত্ত্বাবধানে গিয়ানার কৌরৌ মহাশূন্য বন্দর থেকে অত্যাধুনিক বহুমুখী এই যোগাযোগ উপগ্রহটি উেক্ষপণ করা হয়। আগামী সপ্তাহে একটি জিওস্টেশনারি (নির্দিষ্ট ভূমি সাপেক্ষে স্থির) উপগ্রহ হিসাবে জিএসএটি-সেভেনকে স্থাপন করে এর কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে আইএসআরও। জিএসএটি-সেভেন ভারতীয় নৌবাহিনীর গোয়েন্দা পর্যবেক্ষণের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করছে আইএসআরও। আইএসআরও এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিরাপত্তা ও গোয়েন্দা পর্যবেক্ষণের দিক বিবেচনায় উপগ্রহটি গুরুত্বপূর্ণ।