গোপালগঞ্জে ট্রাক চাপায় দিনমজুর নিহত

গোপালগঞ্জে ট্রাক চাপায় পান্নু খাঁন (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পান্নু খাঁন গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের মৃত আকমান খানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর পৌঁনে ৬ টার দিকে একটি মসজিদ থেকে নামাজ পড়ে পান্নু পায়ে হেটে  গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তিনি ডুমদিয়া পৌঁছালে, একটি বেপরোয়া ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ থানায় নিয়ে আসে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন: জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ১৯৮০ টাকা

ইত্তেফাক/কেকে