সাঘাটায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সাঘাটা উপজেলার বাদিনারপাড়া গ্রামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি রাঙ্গা মিয়া রকেটকে (২০) গাইবান্ধা জেলা পিবিআই গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাতে বগুড়া চার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বাদিনার পাড়া গ্রামের ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে গত ৫ মে দিবাগত রাতে নিজ শয়ন ঘর থেকে জোরপূর্বক আসামি রাঙ্গার শয়ন ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩ )-এর ৭/৯(১)/৩০ ধারায়, রাঙ্গা (২০), আশিক (২১)ও সুবেল (১৮) এ তিন আসামির  বিরুদ্ধে ৮ মে সাঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলার নং ৪, তারখি ৮/০৫/২০১৯ইং।

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন

গাইবান্ধা পিবিআইকে মামলাটির তদন্তভার দেওয়া হলে মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে আসামি রাঙ্গাকে বগুড়া থেকে গ্রেফতার করে। এসআই সাজ্জাদ হোসেন আসামি রাঙ্গাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি আসামিদেরও খুব শিগগিরই গ্রেফতার করা হবে।

ইত্তেফাক/নূহু