নারায়ণগঞ্জের আড়াইহাজারে বহু ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুকুল ডাকাতকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। বুধবার রাতে উপজেলার জোগারদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, থানার এ এস আই আমিনুল কনস্টেবল সাইদুলকে সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বহু ডাকাতি মামলার পলাতক আসামি মুকুলকে (৩২) তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরায়। এ সময় ডাকাত মুকুলের আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা করে মুকুলকে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে পুলিশের ওপর হামলার সংবাদে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। মুকুল ডাকাত জোগারদিয়া গ্রামের কাবিল মেম্বারের পুত্র।
আরও পড়ুন: আড়াইহাজারে গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ
আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনিয়ে নেওয়া ডাকাত মুকুলকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে পুলিশের হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু