মৌলভীবাজারে ৩ কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

 

মৌলভীবাজারে ৩ কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন হয়রানীর অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তিন ছাত্রীরা হলো, মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের দুইজন ও মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের একজন। অভিযুক্ত চার আমামির নাম নাভেদ, সায়েম, মুন্না ও লোকমান।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার সদর থানায় এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইকোপার্ক এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

কলেজ ছাত্রী তিনজনকে কলেজে আসা যাওয়ার পথে আসামিরা দীর্ঘদিন থেকে প্রেম প্রস্তাব, নানা অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের উত্ত্যক্ত করতো। এসব ঘটনার প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আসামিরা চুলের মুঠি ধরে মাটিতে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন। 

আরও পড়ুন: আড়াইহাজারে পুলিশের কাছ থেকে ডাকাত ছিনতাই

শ্লীলতাহানীর ঘটনায় গত ১৩ মে সোমবার রাতে বিউটির খালাত ভাই একটি বেসরকারি কলেজের শিক্ষক সুমন কান্তি দেবনাথ মৌলভীবাজার সদর থানায় নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত) ২০০৩ এর ১০/৩০ ধারায় মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু