ঝিনাইদহে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দুর্গা নারায়ণপুর - পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, বজলুর রহমান জোয়ার্দ্দারের মেয়ে মিম ( ৪ ) ও বাবলু জোয়ার্দ্দারের মেয়ে ফাতেমা ( ৫ )।

আরও পড়ুন: রাজশাহীর মোহনপুরে ঘরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ

দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইছাহাক আলি জানান, শিশু দুটি সন্ধ্যার আগে বাড়ির উঠানে খেলা করছিল।  সবার চোখের আড়ালে এক সময় বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে  যায়।পরে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায় না। রাতে শিশু দুটির লাশ  পুকুরের পানিতে ভেসে উঠে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম