মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ও কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে চরজানাজাত ইলিয়াছ আহম্মেদ চৌধুরী স্কুল মাঠ প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে চরজানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন খানকে সভাপতি ও মাকসুদুর রহমান শাফি সরকারকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব মো. ফজলুল হক মুন্সীকে আবারো সভাপতি, অ্যাডভোকেট এম আসাদুজ্জামান মোল্লাকে সাধারণ সম্পাদক, আ. আলিম মোল্লা, সেলিম মাদবরকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আরো পড়ুন: ফাইনালে সাকিবকে ছাড়াই মাঠে বাংলাদেশ
চরজানাজাত ও কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, কাদিরপুর ইউনিয়নের সেক্টর কমান্ডার ও পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, চরজানাজাত ইউনিয়নের সেক্টর কমান্ডার ও উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, মশিউর রহমান খান (মোস্তাক), কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন, চরজানাজাত ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাহায়ন সরকার প্রমুখ।
ইত্তেফাক/এমআই