ঢাকার কেরানীগঞ্জে গরুর খামার থেকে রাখালের মৃতদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে এক গরুর খামার থেকে এক রাখালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম হযরত। তিনি মডেল থানার দক্ষিণ ঢালিকান্দী এলাকায় রাসেদুল ইসলাম সুমনের গরুর খামারে কাজ করতেন। শুক্রবার সকাল ১১টায় খামারের গরুর গোবরের ট্যংকির  ভিতর থেকে পুলিশ উদ্ধার করেছে।

খামার মালিক রাসেদুল ইসলাম সুমন জানায়, বৃহস্পতিবার রাতে রাখাল হযরত (৩০) রাতে খামারে প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। রাত তিনটায় রাখালের মোবাইল ফোনটি বন্ধ পেয়ে  বিভিন্ন স্থানে অনেক খোঁজ করা হয়। না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

কেরানীগঞ্জ মডেল থানার এস আই আনোয়ার শুক্রবার সকালে গরুর খামারের গোবরের ট্যাংকি থেকে হযরতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: আড়াইহাজার থানার ওসি প্রত্যাহার

মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহতের গ্রামের বাড়ি টাংগাইল জেলার আলকদিয়া এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা মৃত কাশেম মিয়ার ছেলে। কোন পেশাদার গরুচোর গরু চুরি করতে ব্যর্থ হয়ে খামারের পাহারাদারকে হত্যা করে থাকতে পারে। তার পিঠে ও হাতে জখম রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যা মামলা করা হবে।

ইত্তেফাক/নূহু