রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ ঝড়ে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিলো। তবে ঝড় থেমে যাওয়ার পর ওই রুটে আবার নৌ-যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি।
শুক্রবার ইফতারের পর হঠাৎ করে রাজধানীর ওপর দিয়ে ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রসহ কালবৈশাখী বয়ে গেছে।
এ ঝড়ে ঢাকার বাড্ডায় দেওয়াল চাপা পড়ে ২ জন নিহতের খবরসহ মোহাম্মদপুরে বেশকিছু গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে।
এছাড়া রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ অংশের প্যান্ডেল ভেঙে শফিকুল ইসলাম (৩৬) নামে একজন নিহতসহ আহত হয়েছেন আরও ১৫ জন। এ সময় ভেতরে অনেকে আটকে পড়েন।
আরও পড়ুন: ঝড়ে বাইতুল মোকাররমের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫
খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।পরে বাকিদের প্যান্ডেলের ভেতর থেকে বের করে আনা হয়।
ইত্তেফাক/নূহু