চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসাবে ৩ হাজার কোরআন শরীফ বিতরণ করা হয়। শনিবার মতলব উত্তর উপজেলার মায়া বীর বিক্রম হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
প্রকল্পের ফিল্ড তদারকি কর্মকর্তা রাজিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. শহীদ উল্যাহ প্রধান, যুগ্মসম্পাদক আইয়ূব আলী গাজী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায় এড.মহসীন মিয়া মানিক, ফিল্ড সুপারভাইজার শরীফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: ভাঙ্গায় গর্ভে সন্তান নিয়ে স্ত্রী মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
অনুষ্ঠানে উপজেলার ১২৮টি কেন্দ্রের আড়াই হাজার জনকে পবিত্র কোরআন শরীফ পুরস্কার হিসাবে প্রদান করা হয়।
ইত্তেফাক/নুহু