দাদা ভাই-এর ২৮ তম মৃত্যুবার্ষিকীতে শিবচরে ইফতার মাহফিল

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী, সমাজ সেবক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)-এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে বিশাল ইফতার মাহফিল আয়োজন করেন শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. লতিফ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.  মো. সেলিমের সার্বিক পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান। 

আরও উপস্থিত ছিলেন  সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) আবির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান (তোতা), মুক্তিযোদ্ধাকালী সাতথানা এরিয়া কমান্ডার ও সাবেক পৌর প্রশাসক মোসলিম উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ এইচ আ: মান্নান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন বেপারী, বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি ও প্যানেল মেয়র আব্দুল কাদের খান মিলুসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইমামবৃন্দ, চিকিৎসকবৃন্দসহ আরো অনেকে।

আরও পড়ুন: ইউটিউবে মুক্তি পাচ্ছে পপির ‘দি ডিরেক্টর’

এর আগে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় নেতাকর্মীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নুহু