কুষ্টিয়ার যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে মিজানুর রহমান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বত্তরা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

মিজানুর একটি সোলার প্যানেলে কাজ করত। সে গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: বিরাট রাজার গড় গ্রাস করছে স্থানীয়রা
 
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনায় সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি।

ইত্তেফাক/অনি