মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম কল্পনা (২৭)। এ ঘটনায় কল্পনার স্বামী বাবর আলী (৩৫) এবং তার পুত্র কবির হোসেন (৮) আহত হয়েছে। উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পৈরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, ১৮ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়েন তারা। হতাহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

আরও পড়ুন: দাদা ভাই-এর ২৮ তম মুত্যু বার্ষিকীতে শিবচরে ইফতার মাহফিল

রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় ঝাউগড়ার ইউপি মেম্বার রফিকুল ইসলাম জানান, নিহত কল্পনার স্বামী বাবর আলী এবং পুত্র কবির হোসেনকে (৮) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নুহু