গৌরনদীতে ট্রলির চাপায় স্কুল ছাত্র নিহত

বরিশালের গৌরনদীতে উপজেলায় বালুবাহী ট্রলির চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশুর নাম নিলাদ্রী মজুমদার (৬)। শনিবার বিকাল পাঁচটার দিকে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

সে মাহিলাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় রবি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি তপন মজুমদারের পুত্র এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ছাত্র।

পুলিশ জানায়, স্কুলের ভবন নির্মানের জন্য বালুবাহী ট্রলি স্কুল মাঠে বালু নামিয়ে যাচ্ছিলো। এ সময় নিলাদ্রী মজুমদার ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

আরও পড়ুন: টরন্টোতে চলছে সেহেরি পার্টিও

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রলিটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইত্তেফাক/নুহু