সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।’ রবিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আমরা সবাই জানি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আর অর্থনৈতিক দেশ যত এগিয়ে যাবে, দুর্নীতিও পিছু নেবে। কারণ দুর্নীতি আর উন্নয়ন হচ্ছে ভাই-বোন। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা। আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কতটা টেকসই হয়েছে তা কী বলতে পারি। যতটা উন্নয়ন হয়েছে সেটা ধরে রাখাই বড় উন্নয়ন।'

তিনি আরও বলেন, 'শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসে, এটা বড় ধরনের উন্নয়ন। যা বিশ্বের রোল মডেল। কিন্তু কতজন শিক্ষার্থী ঝড়ে পড়ল (ড্রপ আউট) হলো, ক্লাসে ঠিক মতো পড়ানো হয় কি না। তা মনিটরিং না হলে এ উন্নয়নের দাম নেই।'

আরও পড়ুন:  হাজীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মূত্যু

সভায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি