রামুতে বজ্রপাতে শিশু ও কিশোরীসহ ৩ জন নিহত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় ও সদর উপজেলার ভারুয়াখালীতে বজ্রপাতে শিশু ও কিশোরীসহ ৩ জন নিহত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কালারপাড়া তুলাবাগান এলাকার মাওলানা নুরুল ইসলামের কন্যা ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২) এবং সদর উপজেলার মোঃ আনিছ (১২)।

একইদিন একইসময়ে সদর উপজেলার ভারুয়াখালীতে বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত দুইজন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত মোঃ আনিছের বাবার নাম মোঃ আজিজুল হক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ১৫ টাকার ওষুধের দাম ৬০০ টাকা! কাঁদলেন অসহায় রিকশাচালক

রামু থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর বজ্রপাতে তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু