বান্দরবানে নিহত সেনা সদস্যের মৃতদেহ পরিবারের কাছে হন্তান্তর

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় শুক্রবার বেলা ১১টার সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে নিহত সেনা সদস্য নিপন চাকমার মৃতদেহ রাঙ্গামাটিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরের দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মরদেহটি রাঙ্গামাটি সার্কেট হাউজ হেলী প্যাডে নিয়ে আসা হয়।  

নিহত সৈনিকের পিতা ক্রিপাধন চাকমাকে সেনাবাহিনীর পক্ষ থেকে মৃতদেহটি হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর গাড়িতে করে নিহতের নিজ বাড়ি রাঙ্গামাটির কুতুকছড়ির মধ্যপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিহত রিপন চাকমাকে শেষবারের মতো দেখতে তার নিজ বাড়িতে ভিড় করে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় হঠাৎ পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর নিপন চাকমা এবং জাহেদুল ইসলামকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল মারা যান এবং নিপুন চাকমা একই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: গৌরনদীর সেই ধর্ষক রাকিব আটক

সৈনিক নিপন চাকমা কুমিল্লায় ১৬ প্যারা ব্যাটালিয়নে ছিলেন।

ইত্তেফাক/নূহু