ঝিনাইদহের মহেশপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে অভিযান উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।
উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যদের মধ্যে উপিস্থত ছিলেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা তাজউদ্দিন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি হারুন-অর রশিদ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
মহেশপুর কৃষি অফিস জানায়, চলতি বছরে থানায় বোরো ধান উৎপন্ন হয়েছে ১ লক্ষ ২১ হাজার মে.টন। কিন্তু সরকার এই উপজেলায় ৫৮৫ মে.টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
কৃষকরা জানায়, সরকার ১০৪০ টাকা মূল্যে ধান করে। অথচ বাজারে প্রতিমন বিক্রি হয় ৭/৮ শত টাকায়। এতে তারা লোকসানের মুখে পড়েছে।
ইত্তেফাক/এমআরএম