কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর এলোপাথাড়ী ছুরিকাঘাতে স্ত্রী জোছনা বেগম (৪৫) খুন হয়েছেন। জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জোছনা বেগম পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তানের জননী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর গ্রামের আবদুল মান্নান (৬০) তার স্ত্রী জোছনা বেগমকে সোমবার দুপুরের দিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে এলে চৌদ্দগ্রাম থানা পুলিশ জোছনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: আড়াইহাজারে দেওয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ জানান, নিহতের স্বামী পালিয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
ইত্তেফাক/অনি