সিলেটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আজির মার্কেটের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইমাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল আগফৌর গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. আব্দুল করিম (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুফিয়ান আহমদ (২০)।

আরও পড়ুন: যশোর অভয়নগরে ৮টি ককটেল উদ্ধার

র‌্যাব জানায়, র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার এএসপি ওবাইনসহ অভিযান পরিচলানা করে। এসময় আটকদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমআরএম