তুমি রবে
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:১৫
বঙ্গবন্ধু তোমার নামটি শুনি পাখির গানে
সবার মনের বীনার তারে বাজে মধুর তানে।
গাঁয়ের রাখাল তোমার নামে বাজায় বাঁশের বাঁশি,
মাঠে মাঠে সারিগানে সুর তুলে গায় চাষী।
তোমার নামটি নিয়ে জাতি আছে পরম সুখে,
তুমি আছো তুমি রবে বাংলাদেশের বুকে।