সেল্টিক ফের স্কটিশ চ্যাম্পিয়ন
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:১৯
টানা তৃতীয় বছরের মতো স্কটল্যান্ড চ্যাম্পিয়ন হলো সেল্টিক। তাও আবার স্কটিশ লিগে সাত খেলা হাতে রেখেই। সর্বশেষ প্যাট্রিক থাসলের বিরুদ্ধে পাঁচ গোলে জয়ী হয় দলটি। ১৯২৮-২৯ সালে রেঞ্জার্সের সাফল্যের পর স্কটল্যান্ডের সর্বোচ্চ ফুটবল লিগটিতে এত তাড়াতাড়ি শিরোপা জয়ের নতুন নজির গড়লো দলটি।
সেল্টিক সর্বশেষ জয়টির সুবাদে দ্বিতীয় স্থানে থাকা অ্যাবারডিনের সাথে ২৬ পয়েন্টের অনতিক্রম্য ব্যবধান গড়েই শিরোপা নিশ্চিত করে। সব মিলিয়ে এ নিয়ে ৪৫ বার লিগ চ্যাম্পিয়ন হলো স্কটল্যান্ডের সবচাইতে বড় ফুটবল ক্লাবটি।